গুরুদাসপুররে বজ্রপাতে নিহত ১

গুরুদাসপুররে বজ্রপাতে নিহত ১

নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে মিনহাজ উদ্দিন শাহ (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১ আগস্ট) বেলা পৌনে ১১ টায় উপজেলার পাঁচশিশা গ্রামের সুইপার কলোনীর কাছে ওই বজ্রপাত ঘটে। মিনহাজ উদ্দিন উপজেলার পাঁচশিশা গ্রামের মৃত জেহের শাহর ছেলে।  নান্টু শাহ, আব্দুল আজিজসহ স্থানীয়রা জানায়, মিনহাজ উদ্দিন গুরুদাসপুর থেকে বাড়ি ফেরার পথে পাঁচশিশা ব্রীজের কাছে পৌছালে বজ্রপাত…

নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে মিনহাজ উদ্দিন শাহ (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১ আগস্ট) বেলা পৌনে ১১ টায় উপজেলার পাঁচশিশা গ্রামের সুইপার কলোনীর কাছে ওই বজ্রপাত ঘটে।

মিনহাজ উদ্দিন উপজেলার পাঁচশিশা গ্রামের মৃত জেহের শাহর ছেলে।  নান্টু শাহ, আব্দুল আজিজসহ স্থানীয়রা জানায়, মিনহাজ উদ্দিন গুরুদাসপুর থেকে বাড়ি ফেরার পথে পাঁচশিশা ব্রীজের কাছে পৌছালে বজ্রপাত ঘটে।

এসময় বজ্রপাতে রাস্তায় পরে গিয়ে জ্ঞান হারালে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষনা করেন। 

পত্রিকাএকাত্তর / সোহাগ আরেফিন

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন