প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যানির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভা মঙ্গলবার (০৮মার্চ) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এটিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই নির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।   প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ…

বগুড়ার শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যানির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভা মঙ্গলবার (০৮মার্চ) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এটিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই নির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

 

প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় অভিষেক ও পরিচিতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নিমাই ঘোষ, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত কুমার বসাক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সুধীন্দ্র নাথ রায়, আখতার উদ্দিন বিপ্লব প্রমূখ বক্তব্য রাখেন।
পত্রিকা একাত্তর / মাসুম বিল্লাহ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন