গুরুদাসপুরে গণহত্যা দিবস পালিত

গুরুদাসপুরে গণহত্যা দিবস পালিত

নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ জাতীয় গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে ওই আলোচনা সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান…

নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ জাতীয় গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে ওই আলোচনা সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার, এসিল্যান্ড মো. আবু রাসেল, ওসি মো. আব্দুল মতিন প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 
পত্রিকা একাত্তর/ মোঃ সোহাগ আরেফিন

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন