চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রহনপুর-আড্ডা সড়কের নজরপুর নামক স্থানে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যাক্তি পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্ৰামের রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম (কসাই) (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার এনায়েতপুর গ্ৰামের তার দ্বিতীয় স্ত্রী লালবানু বেগমের বাড়িতে গতকাল রাতে এসলাম কসাই ঘুমিয়ে ছিল। মধ্যরাতে হঠাৎ একটি ফোনকল আসলে নজরুল ইসলাম (কসাই) বাড়ি থেকে বের হয়। সকালে রাস্তার পাশে তার লাশ দেখতে পাওয়া যায়। এলাকাবাসীর ধারণা তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। নিহত নজরুল ইসলাম (কসাই) এর তিনটি স্ত্রী রয়েছে বলে জানা গেছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, নিহত নজরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আশা হয়েছে। ইতিমধ্যে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।হত্যাকারি যেই হোক না কেন তাকে দ্রুত গ্ৰেপ্তার করা হবে।
পত্রিকাএকাত্তর/ ইয়াহিয়া খান রুবেল
গোমস্তাপুরে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রহনপুর-আড্ডা সড়কের নজরপুর নামক স্থানে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যাক্তি পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্ৰামের রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম (কসাই) (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার এনায়েতপুর গ্ৰামের তার দ্বিতীয় স্ত্রী…







মন্তব্য