ডোমারে পিঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত

ডোমারে পিঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত

‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২১-২২ অর্থবছরে খরিপ এবং ২০২২-২৩ মৌসুমে গ্রীষ্মকালীন পিঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ই জুন) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বিনামূল্যে পিঁয়াজ বীজ ও…

‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২১-২২ অর্থবছরে খরিপ এবং ২০২২-২৩ মৌসুমে গ্রীষ্মকালীন পিঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ই জুন) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বিনামূল্যে পিঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দীক। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।

এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন—ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনিসুজ্জামান, ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমূখ।

উল্লেখ্য, ডোমার উপজেলার ৭০জন কৃষকদের মাঝে বিনামূল্যে পিঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে গ্রীষ্মকালীন এন-৫৩ ভ্যরাইটির এক কেজি পিঁয়াজ বীজ, ২০ কেজি পটাশ এবং ২০ কেজি ডিএপি সার, পলিথিন, বিভিন্ন উপকরণ সহ নগদ ২ হাজার ৮০০ টাকা বিতরণ করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন