খানসামায় আগুনে পুড়ে ৫টি পরিবার ছাই

খানসামায় আগুনে পুড়ে ৫টি পরিবার ছাই

দিনাজপুরের খানসামা উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের গাড়পাড়া গ্রামের লালু পাড়ায় ৫টি পরিবারের ৮টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। ১টি পরিবারের  সঞ্চয়কৃত ৫০ হাজার টাকাসহ  ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ৫ জুলাই সকাল সাড়ে ১১ দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার তালহা-বিন জসিমের নেতৃত্বে একটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ করে।  তাৎক্ষণিক…

দিনাজপুরের খানসামা উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের গাড়পাড়া গ্রামের লালু পাড়ায় ৫টি পরিবারের ৮টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। ১টি পরিবারের  সঞ্চয়কৃত ৫০ হাজার টাকাসহ  ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার ৫ জুলাই সকাল সাড়ে ১১ দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার তালহা-বিন জসিমের নেতৃত্বে একটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ করে। 

তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত  চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,পিআইও এনামুল হাসান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী,৪নং খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর চৌধুরী ও মেম্বারসহ স্থানীয় প্রতিনিধিগণ।

এসময় ক্ষতিগ্রস্থ পরিবারদের আর্থিক সহায়তা প্রদান ও ইউনিয়ন পরিষদের ভিজিএফের ৫ বস্তা চাল প্রদান করা হয়। ক্ষতিগ্রস্তরা হলেন, শরিফুল ইসলাম, আজিজুল ইসলাম,শাহাদাত হোসেন (সাদ্দাম), দুলু মিয়া,নুর ইসলাম, রুবেল ইসলাম।

খানসামা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তালহা-বিন জসিম বলেন,গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের গোড়া থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এরকম দূর্ঘটনা যদিও আমাদের কাম্য নয়। অসচেতনতাই অগ্নিকান্ডের হাত থেকে আমাদের রক্ষা করতে পারে।

পত্রিকাএকাত্তর / আজিজার রহমান

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন