বিরামপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

বিরামপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

দিনাজপুর জেলার বিরামপুরে পৌর শহরের গলায় ফাঁস দিয়ে তানিম (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্ররার ২৯ জুলাই সকালে বিরামপুর পৌর শহরের শান্তিনগর মহল্লায়। নিহত তানিম শান্তিনগর মহল্লার শাহিনের ছেলে। তানিম পেশায় একজন রাজমিস্ত্রী ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, তানিম প্রেমের সম্পর্ক করে গ  আট মাস আগে পার্শ্ববর্তী কল্যাণপুর গ্রামের এক মেয়েকে বিয়ে…

দিনাজপুর জেলার বিরামপুরে পৌর শহরের গলায় ফাঁস দিয়ে তানিম (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্ররার ২৯ জুলাই সকালে বিরামপুর পৌর শহরের শান্তিনগর মহল্লায়। নিহত তানিম শান্তিনগর মহল্লার শাহিনের ছেলে।

তানিম পেশায় একজন রাজমিস্ত্রী ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, তানিম প্রেমের সম্পর্ক করে গ  আট মাস আগে পার্শ্ববর্তী কল্যাণপুর গ্রামের এক মেয়েকে বিয়ে করে। শুক্রবার সকালে তানিম স্ত্রীকে নিয়ে তার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল।

কিন্তু তার কাছে কোন টাকা না থাকায় সে শ্বশুরবাড়িতে যেতে পারছিলেন না। নিরুপায় হয়ে তানিম তার দাদির নিকট ৪০০ টাকা ধার চায় । দাদির কাছে টাকা না পেয়ে সে তার নিজ ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক সময় ধরে দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে দেখা যায় তানিম গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়েছে।

পরিবারের লোকজন ও প্রতিবেশিরা ঘরের দরজা ভেঙে তানিম (১৯) কে উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মাহমুদুর রহমান তাকে মৃত: ঘোষণা করেন। খবর পেয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ও অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নওয়াবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুল রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পত্রিকাএকাত্তর / এবিএম মুছা

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন