ডোমারে সড়ক দুর্ঘটনা, ট্রাক্টর চালক গ্রেফতার

ডোমারে সড়ক দুর্ঘটনা, ট্রাক্টর চালক গ্রেফতার

নীলফামারীর ডোমার-জলঢাকা সড়কের একবট এলাকায় ট্রাক্টর ও ভ্যানের সংঘর্ষে নিহত ২ ব্যক্তির ঘটনায় নিহত ভ্যানচালক আফছারুল ইসলামের ভাইয়ের করা মামলায় ট্রাক্টর চালক ইব্রাহীম আলীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২রা আগস্ট) সড়ক দুর্ঘটনায় নিহত ভ্যানচালক আফছারুল ইসলামের ভাই আনারুল ইসলামের করা মামলায় ট্রাক্টর চালক ঠাকুরগাঁও জেলার চকহলদি এলাকার ইব্রাহীম আলীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। ডোমার…

নীলফামারীর ডোমার-জলঢাকা সড়কের একবট এলাকায় ট্রাক্টর ও ভ্যানের সংঘর্ষে নিহত ২ ব্যক্তির ঘটনায় নিহত ভ্যানচালক আফছারুল ইসলামের ভাইয়ের করা মামলায় ট্রাক্টর চালক ইব্রাহীম আলীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২রা আগস্ট) সড়ক দুর্ঘটনায় নিহত ভ্যানচালক আফছারুল ইসলামের ভাই আনারুল ইসলামের করা মামলায় ট্রাক্টর চালক ঠাকুরগাঁও জেলার চকহলদি এলাকার ইব্রাহীম আলীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ আসামী ইব্রাহীম আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল উপজেলার একবট এলাকায় চলন্ত ট্রাক্টরটির চাকা খুলে যায় এবং ট্রাক্টরটি ভ্যানের উপর উল্টে পড়লে তৎক্ষণাৎ একজন নিহত এবং পরবর্তীতে আরও একজন সহ মোট ২ জন নিহত এবং ২ জন আহত হন। আহতরা আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পত্রিকাএকাত্তর / আজমির রহমান

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন