ডোমারের মাদক সম্রাজ্ঞী রুপা আবারও গ্রেফতার

ডোমারের মাদক সম্রাজ্ঞী রুপা আবারও গ্রেফতার

নীলফামারীর ডোমার উপজেলায় মাদক ও নগদ টাকা সহ মাদক সম্রাজ্ঞী সহিদা বেগম রুপা (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২রা আগস্ট) সকালে ডোমার পৌরসভার কাজীপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি)। এসময় ১০ বোতল ফেন্সিডিল, ৭৫ গ্রাম হিরোইন, ৫৮টি ইয়াবা ও নগদ দুই লক্ষ ৩২ হাজার টাকা জব্দ করা হয়।…

নীলফামারীর ডোমার উপজেলায় মাদক ও নগদ টাকা সহ মাদক সম্রাজ্ঞী সহিদা বেগম রুপা (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২রা আগস্ট) সকালে ডোমার পৌরসভার কাজীপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি)। এসময় ১০ বোতল ফেন্সিডিল, ৭৫ গ্রাম হিরোইন, ৫৮টি ইয়াবা ও নগদ দুই লক্ষ ৩২ হাজার টাকা জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা পরিদর্শক শরিফুল ইসলাম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা করে।

মামলা সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাজীপাড়া এলাকার রুপা’র বাড়িতে অভিযান পরিচালনা করে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর। এসময় বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় তল্লাশি করে ১০ বোতল ফেন্সিডিল, ৭৫ গ্রাম হিরোইন, ৫৮টি ইয়াবা ও নগদ দুই লক্ষ ৩২ হাজার টাকা উদ্ধার করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রুপাকে মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার করে একটি মামলা করে। আদালতের মাধ্যমে রুপাকে জেলা কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গতঃ সহিদা বেগম রুপার বিরুদ্ধে মাদক আইনে প্রায় ১৫টি মামলা রয়েছে। গত ২০২১ সালের ২১ এপ্রিল ইয়াবা কেনা-বেচা ও ভাগাভাগি নিয়ে গণ্ডগোলে দুই মাদকসেবীর হাতে খুন হন তার স্বামী ডোমারের মাদক সম্রাট মিজানুর রহমান (৪৫)। সেই থেকে সে আবারো বেপরোয়া হয়ে উঠেছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন