গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে চর খোর্দ্দা গ্রামে পূর্ব শক্রুতার জের ধরে দুই বিঘা জমির আমন ধানক্ষেতে বিষ প্রয়োগ করে চারা বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকালে।
জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামের দুলু মিয়া, সবুজ মিয়া, এবং মানিক মিয়া বিরোধী জমি চাষাবাদ করে আসছে। হঠাৎ করে এই গ্রামের হাবিবর রহমান ও চাঁন মিয়া ওই জমির মালিকানা দাবি করে। ঘটনার দিন বিকালে হাবিবুর ও চাঁন মিয়া কিছু সংখ্যক লোকজন নিয়ে ওই জমিতে বিষ প্রয়োগ করে ধানের চারা বিনষ্ট করার চেষ্টা চালায়।
এ সময় দুলু মিয়া ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটানা স্থালে উপস্থিত হয়ে হাবিবর রহমান ও চাঁন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। সবুজ মিয়া জানান, তার বাপ দাদারা ওই জমি চাষাবাদ করে আসছে।
হঠাৎ তারা ওই জমির মালিকানা দাবি করেন। কিন্তু কোনো কাগজ পত্র দেখাতে পারেনি। শক্রুতার জের ধরে তারা ধানক্ষেতে বিষ প্রয়োগ করে। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমানের পরিবারের দাবি তারা অংশসূত্রে ওই জমির মালিকা দাবি করছে।
ধানক্ষেতে ওষুধ প্রয়োগ করতে গেলে তারা পুলিশকে খবর দিয়ে হয়রানি মুলক মামলা করেছে। ওসি সরকার ইফতেখারুল মোকাদেম জানান, ৯৯৯ নাম্বারে কল পেয়ে পুলিশ ঘটণাস্থলে উপস্থিত হয়ে দুই জনকে আটক করেছে। গতকাল বুধবাার এনিয়ে থানায় মামলা হয়েছে। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পত্রিকাএকাত্তর / হযরত বেল্লাল







মন্তব্য