ঘোড়াঘাটে নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

ঘোড়াঘাটে নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮আগষ্ট) দুপুরে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের পাশদিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ নদী থেকে অজ্ঞাত ওই ব‍্যক্তির অর্ধগলিত লাশটি উদ্ধার করে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮আগষ্ট) দুপুরে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের পাশদিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ নদী থেকে অজ্ঞাত ওই ব‍্যক্তির অর্ধগলিত লাশটি উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তির বয়স আনু: ৪৫ বছর। ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে লোকটি নিহত হয়েছে। পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেয়া হয়েছে।

পত্রিকাএকাত্তর / এবিএম মুছা

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন