সড়ক থেকে বাস উল্টে হতাহত

সড়ক থেকে বাস উল্টে হতাহত

নীলফামারীর ডোমার উপজেলায় রংপুর গামী একটি গেটলক বাস সড়ক থেকে উল্টে গিয়ে গাড়ি চালক, সহকারী সহ বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৯টায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের ধরণীগঞ্জ বাজারের বাঁশের পুল সংলগ্ন স্থানে সড়কের ধারে বাসটি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এলাকাবাসী বাসের সামনের অংশ ভেঙে ভিতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন।…

নীলফামারীর ডোমার উপজেলায় রংপুর গামী একটি গেটলক বাস সড়ক থেকে উল্টে গিয়ে গাড়ি চালক, সহকারী সহ বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৯টায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের ধরণীগঞ্জ বাজারের বাঁশের পুল সংলগ্ন স্থানে সড়কের ধারে বাসটি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এলাকাবাসী বাসের সামনের অংশ ভেঙে ভিতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ডোমার থেকে বাসটি নীলফামারীর দিকে যাচ্ছিল। হঠাৎ মূল সড়ক থেকে উল্টে যায় বাসটি। যাত্রীদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। পরে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানালে তারা গাড়িচালক ও সহকারীকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এছাডাও বেশ কয়েকজন আহত হয়েছেন।

উল্লেখ্য, চিলাহাটি থেকে ছেড়ে আসা রংপুর গামী গেটলক বাস ‘তাহমিদ পরিবহন’ এই দুর্ঘটনায় পড়ে। বাসটির নম্বর : ঢাকা মেট্রো- ব ১১-৯৪১০।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন