ডোমারে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

ডোমারে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

বাল্যবিবাহ, মাদক, জুয়া, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় নীলফামারীর ডোমার উপজেলায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ। মঙ্গলবার (৬ই সেপ্টেম্বর) উপজেলার গোমনাতী ইউনিয়নে ডোমার থানার বিট নং-৩ এর আয়োজনে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী। এসময় আরও উপস্থিত ছিলেন—গোমনাতী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ…

বাল্যবিবাহ, মাদক, জুয়া, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় নীলফামারীর ডোমার উপজেলায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ।

মঙ্গলবার (৬ই সেপ্টেম্বর) উপজেলার গোমনাতী ইউনিয়নে ডোমার থানার বিট নং-৩ এর আয়োজনে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী।

এসময় আরও উপস্থিত ছিলেন—গোমনাতী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ কবির দুলু, ৩নং গোমনাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক আহম্মেদ ফয়সাল শুভ প্রমূখ সহ গোমনাতী ইউনিয়ন বিট পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে ইউনিয়নের জনসাধারণকে বাল্যবিবাহ, মাদক, জুয়া, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা অবলম্বন ও পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়। এছাড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতা এবং নিয়মিত মাস্ক পরিধান করার আহ্বান জানায় বক্তারা।

পত্রিকা একাত্তর/রিশাদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন