ডোমার উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ডোমার উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ই মার্চ) সকালে ডোমার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান…

‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ই মার্চ) সকালে ডোমার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

পত্রিকা একাত্তর/রিশাদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন