লালমনিরহাট হাতীবান্ধায় গাছে উঠে আত্মহত্যা চেষ্টা চেয়ারম্যান প্রার্থীর উদ্ধার করল ফায়ার সার্ভিস

লালমনিরহাট হাতীবান্ধায় গাছে উঠে আত্মহত্যা চেষ্টা চেয়ারম্যান প্রার্থীর উদ্ধার করল ফায়ার সার্ভিস

লালমনিরহাটের হাতীবান্ধায় গাছে উঠে আত্মহত্যার চেষ্টাকালে সফিকুল ইসলাম আক্কেল নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার (১৬ মার্চ) সকালে উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে এ ঘটনা ঘটে। সফিকুল ওই উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের রমজান আলীর ছেলে। তিনি গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। জানা গেছে, সকালে ওই ইউপির…

লালমনিরহাটের হাতীবান্ধায় গাছে উঠে আত্মহত্যার চেষ্টাকালে সফিকুল ইসলাম আক্কেল নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (১৬ মার্চ) সকালে উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে এ ঘটনা ঘটে।

সফিকুল ওই উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের রমজান আলীর ছেলে। তিনি গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

জানা গেছে, সকালে ওই ইউপির সামনের একটি গাছে উঠেন সফিকুল ইসলাম। পরে ওই গাছ থেকে পাশের বৈদ্যুতিক খুঁটিতে উঠেন।

এ সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ও হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালান। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করা সম্ভব হয়। তবে কী কারণে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সফিকুল ইসলাম তা জানা যায়নি।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 পত্রিকা একাত্তর / লুৎফর রহমান

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন