বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের র‌্যালী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের র‌্যালী

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জেলার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১শে মার্চ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার প্রধান প্রধান সড়কে মুক্তিযোদ্ধারা একটি র‌্যালী বের করে। র‌্যালী শেষে উপজেলা কমান্ডার নগেন কুমার পালের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান…

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জেলার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১শে মার্চ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার প্রধান প্রধান সড়কে মুক্তিযোদ্ধারা একটি র‌্যালী বের করে। র‌্যালী শেষে উপজেলা কমান্ডার নগেন কুমার পালের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দৌজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুন্টু দাস, রুপ কুমার, সুবোধ চন্দ্র, হরিপুর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার সোলাইমান আলী, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম ও হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামসহ অনেকে।
পত্রিকা একাত্তর/ জসিম উদ্দিন 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন