ডোমারে স্বাধীনতা দিবসে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

ডোমারে স্বাধীনতা দিবসে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পার্ঘ্য অর্পণ করে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। শনিবার (২৬শে মার্চ) সকাল সাড়ে ছয়টায় ‘হৃদয়ে স্বাধীনতা’ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক…

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পার্ঘ্য অর্পণ করে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

শনিবার (২৬শে মার্চ) সকাল সাড়ে ছয়টায় ‘হৃদয়ে স্বাধীনতা’ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশেদ সহ অন্যান্য নেতা-কর্মীরা।
পত্রিকা একাত্তর/রিশাদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন