ডোমারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

ডোমারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ভস্মীভূত হয়েছে। সবমিলিয়ে ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। শনিবার (২৬শে মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি সন্ন্যাসী তলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্টেশন ইনচার্জ সাইয়েদ মো. ইমরান’র নেতৃত্বে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। স্থানীয়রা জানান,…

নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ভস্মীভূত হয়েছে। সবমিলিয়ে ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

শনিবার (২৬শে মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি সন্ন্যাসী তলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্টেশন ইনচার্জ সাইয়েদ মো. ইমরান’র নেতৃত্বে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোমনাতির সন্ন্যাসী তলা বাজারের দোকানগুলিতে আগুন লেগে যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় ১৩ লক্ষাধিক টাকার মালামাল সমেত সব দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।

৩নং গোমনাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মেদ ফয়সাল শুভ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
পত্রিকা একাত্তর/রিশাদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন