ডোমারে চোরাই গরু সহ আটক–২

ডোমারে চোরাই গরু সহ আটক–২

নীলফামারীর ডোমারে বিশেষ অভিযান চালিয়ে চোরাই গরু ও চোরাই কাজে ব্যবহৃত অটো ইজিবাইক সহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। সোমবার (৯ই মে) ডোমার থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানের মাধ্যমে ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলা পাঙ্গা গ্রামের মোহাম্মদ ওয়ালিদ রহমান মিরাজ ওরফে সিহাব (১৯) ও রংপুর মেট্রোপলিটনের হাজিরহাট থানার উত্তম হাসনা বাজার এলাকার মো.…

নীলফামারীর ডোমারে বিশেষ অভিযান চালিয়ে চোরাই গরু ও চোরাই কাজে ব্যবহৃত অটো ইজিবাইক সহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।

সোমবার (৯ই মে) ডোমার থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানের মাধ্যমে ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলা পাঙ্গা গ্রামের মোহাম্মদ ওয়ালিদ রহমান মিরাজ ওরফে সিহাব (১৯) ও রংপুর মেট্রোপলিটনের হাজিরহাট থানার উত্তম হাসনা বাজার এলাকার মো. সাইফুল আল মাহমুদকে ৪০ হাজার টাকা মূল্যের একটি চোরাই গরু এবং চুরির কাজে ব্যবহার করা অটো ইজিবাইক সহ গ্রেপ্তার করা হয়েছে।

এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে আটক দুইজনকে আদালতে প্রেরণ করা হবে। আটককৃতদের নামে ডোমার থানায় একটি মামলা করা হয়েছে। যার মামলা নং-০২।
পত্রিকা একাত্তর/রিশাদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন