ডোমারে গাঁজা সহ এক নারী আটক

ডোমারে গাঁজা সহ এক নারী আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে নীলফামারীর ডোমারে এক কেজি গাঁজা সহ হাতেনাতে জহুরা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।   শনিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টায় ডোমার পৌরসভার ৪নং ওয়ার্ডের ছোটরাউতা সবুজপাড়া এলাকার নিজ বাড়ি থেকে নীলফামারী ডিএনসি’র পরিদর্শক মো. আলমগীর পাশা এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে মাদক ব্যবসায়ী টুলু (৫২)…

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে নীলফামারীর ডোমারে এক কেজি গাঁজা সহ হাতেনাতে জহুরা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 
শনিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টায় ডোমার পৌরসভার ৪নং ওয়ার্ডের ছোটরাউতা সবুজপাড়া এলাকার নিজ বাড়ি থেকে নীলফামারী ডিএনসি’র পরিদর্শক মো. আলমগীর পাশা এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে মাদক ব্যবসায়ী টুলু (৫২) এর স্ত্রী মোছা. জহুরা বেগমকে ১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে।
 
নীলফামারী ডিএনসি’র পরিদর্শক মোঃ আলমগীর পাশা বলেন, আসামীর বিরুদ্ধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮’ এর ৩৬ (ক) ধারায় ডোমার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আজ দুপুরে আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পত্রিকা একাত্তর/রিশাদ

 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন