ভুট্টা ক্ষেতে ৭ম শ্রেনির শিক্ষার্থীর রহষ্যজনক মৃত্যু

ভুট্টা ক্ষেতে ৭ম শ্রেনির শিক্ষার্থীর রহষ্যজনক মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি গ্রামে ফারজিনা আক্তার (১৪) নামে ৭ম শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ। রোববার সকালে স্থানীয় লোকজন ওই এলাকার একটি ভুট্টা ক্ষেতে ফারজিনার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। ফারজিনা আক্তার ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। তবে কি ভাবে তার মৃত্যু হয়েছে তা…

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি গ্রামে ফারজিনা আক্তার (১৪) নামে ৭ম শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ। রোববার সকালে স্থানীয় লোকজন ওই এলাকার একটি ভুট্টা ক্ষেতে ফারজিনার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
ফারজিনা আক্তার ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। তবে কি ভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো  পর্যন্ত জানা না গেলেও স্থানীয়দের অভিযোগ তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, ওই এলাকায় ভুট্টা ক্ষেতে আব্দুর রহমানের মেয়ে ও ৭ম শ্রেণীর শিক্ষার্থী ফারজিনা আক্তারের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আমি  ঘটনাস্থলে এসেছি। ভুট্টা ক্ষেতে পানি থাকায় মরদেহটি উদ্ধারে একটু বিলম্ব হচ্ছে। সুরতহাল রিপোর্টের পর প্রাথমিক ধারনা করা যাবে  তার  কি ভাবে  মৃত্যু হয়েছে।
পত্রিকা একাত্তর / লুৎফর রহমান

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন