ডোমারে ৫ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১টিতে জরিমানা

ডোমারে ৫ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১টিতে জরিমানা

অনিবন্ধিত ও অবৈধভাবে পরিচালিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করণে নীলফামারীর ডোমারে ৫টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে আজ। এতে একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়। রোববার (৫ই জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন’র নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তিস্তা ডায়াগনস্টিক সেন্টার, করতোয়া ডায়াগনস্টিক সেন্টার,…

অনিবন্ধিত ও অবৈধভাবে পরিচালিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করণে নীলফামারীর ডোমারে ৫টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে আজ। এতে একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।

রোববার (৫ই জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন’র নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তিস্তা ডায়াগনস্টিক সেন্টার, করতোয়া ডায়াগনস্টিক সেন্টার, আমবাড়ী হাটের যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, চিলাহাটি ডায়াগনস্টিক সেন্টার ও সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

এসময় আমবাড়ী হাটের যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ ৫ এ্যাম্পুল ইনজেকশন ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের অবিলম্বে প্রক্রিয়াধীন নিবন্ধন নবায়নের জন্য সতর্ক করা হয়।

অভিযানকালে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. রুবিনা আফরোজ, মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান রুকু। ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান।

এছাড়া ডোমার থানা পুলিশ সদস্যরা এবং উপজেলা ভূমি অফিসের পেশকার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

পত্রিকা একাত্তর/রিশাদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন