ডোমারে তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠিত

ডোমারে তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা কাঁঠালতলীতে ফিতা কেটে মাদ্রাসাটির উদ্বোধন ঘোষনা করেন—৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রিমুন। এতে সভাপতিত্ব করেন—হাফেজ মাওলানা আবু ইউসুফ। মাদ্রাসার পরিচালক ডা. আব্দুল কুদ্দুস আল-আজাদী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে…

নীলফামারীর ডোমারে তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বিকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা কাঁঠালতলীতে ফিতা কেটে মাদ্রাসাটির উদ্বোধন ঘোষনা করেন—৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রিমুন। এতে সভাপতিত্ব করেন—হাফেজ মাওলানা আবু ইউসুফ।

মাদ্রাসার পরিচালক ডা. আব্দুল কুদ্দুস আল-আজাদী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন—ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম, ডোমার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা আব্দুল খালেক, মুফতি মিজানুর রহমান, মাওলানা শাহিনুর ইসলাম, মাওলানা একরামুল হক, ইউপি সদস্য চৈতন্য রায় প্রমূখ।

তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার পরিচালক ডা. আব্দুল কুদ্দুস আল আজাদী জানান, দ্বীনি এলেম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নুরানী, কিতাব ও হেফজ বিভাগ চালু করা হয়েছে। শুরুতে বর্তমানে সেখানে ৩৫ জন এতিম ও অসহায় ছাত্র রয়েছে। মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করতে দেশের দানবীর ও বিত্তবানদের সহায়তা কামনা করছি।

মাদ্রাসাটির উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
পত্রিকা একাত্তর/রিশাদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন