অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কাদের জয়?

অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কাদের জয়?

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর আজকের ১ম খেলায় অংশগ্রহণ করে রহনপুর ইউনিয়ন একাদশ বনাম চৌডালা ইউনিয়ন একাদশ। চৌডালা ইউনিয়ন একাদশ ৩-০ গোলে রহনপুর ইউনিয়ন একাদশ কে পরাজিত করে। ২য় খেলা অনুষ্ঠিত হয় রহনপুর পৌরসভা একাদশ বনাম পার্বতীপুর ইউনিয়ন একাদশ এর মধ্যে। রহনপুর পৌরসভা একাদশ পার্বতীপুর…

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর আজকের ১ম খেলায় অংশগ্রহণ করে রহনপুর ইউনিয়ন একাদশ বনাম চৌডালা ইউনিয়ন একাদশ।
চৌডালা ইউনিয়ন একাদশ ৩-০ গোলে রহনপুর ইউনিয়ন একাদশ কে পরাজিত করে। ২য় খেলা অনুষ্ঠিত হয় রহনপুর পৌরসভা একাদশ বনাম পার্বতীপুর ইউনিয়ন একাদশ এর মধ্যে। রহনপুর পৌরসভা একাদশ পার্বতীপুর ইউনিয়ন একাদশ কে ৪-০ গোলে পরাজিত করে। 
উল্লেখ্য যে, উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১৬ মে হতে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। খেলায় ৮ টি ইউনিয়ন ১ টি পৌরসভাসহ  ৯টি দল অংশগ্রহণ করছে। 
পত্রিকা একাত্তর/ ইয়াহিয়া খান রুবেল 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন