কানাডিয়ান পুলিশ ইউনিফর্মে জায়েদ খানের একটি ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে আলোচনা। অনেকের মনে প্রশ্ন জেগেছে, তবে কি কানাডার পুলিশ বাহিনীতে যোগ দিলেন এই ঢাকাই চিত্রনায়ক? খোঁজ নিয়ে জানা গেছে, এটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়; বরং নতুন সিনেমা ‘ভায়োলেন্স’-এর একটি দৃশ্য। এই ছবিতে তাকে কানাডিয়ান পুলিশের চরিত্রে দেখা যাবে।
আমেরিকা থেকে এসে ছবিটির শুটিংয়ে যোগ দিয়েছেন জায়েদ খান। বর্তমানে কানাডায় একটানা চলছে অ্যাকশন নির্ভর এই সিনেমার শুটিং। কানাডাতে টানা শুটিং শেষেই ছবিটির কাজ সম্পন্ন হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর মাধ্যমে বাংলাদেশের কোনো প্রধান ধারার নায়ক প্রথমবারের মতো কানাডিয়ান পুলিশের চরিত্রে অভিনয় করছেন।
‘ভায়োলেন্স’ সিনেমাটি পরিচালনা করেছেন কামাল হোসেন বাবর। ছবিটির প্রযোজনায় রয়েছেন প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী। এতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা।








মন্তব্য