বাংলাদেশ ও আফগানিস্তানের আবুধাবি টেস্টের খেলা গড়িয়েছে মাঠে। পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ৭ উইকেট। আর আফগানিস্তানকে করতে হবে ৪৭৯ রান। এ রকম সমীকরণ নিয়ে শুরু হয়েছে খেলা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেটে ১৬২ রান করে আফগানিস্তান। আতাল ৫৮ ও আলিখিল ৬ রানে ব্যাট করছেন। এখনো জয়ের জন্য আফগানদের ৩২৪ করতে হবে।
শেষ দিনের খেলার তৃতীয় ওভারে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন চতুর্থ দিনের ১৯ রানে অপরাজিত হাশমতউল্লাহ শাহিদি। মিরাজের করা ওই ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। তীব্র ব্যথায় কাতরাচ্ছিলেন ২০ রান করা এই ব্যাটসম্যান।
আগের দিনের পায়ের সমস্যায় ভুগতে থাকা শাহিদি নতুন করে আঘাত পাওয়ার পর মাঠ ছেড়ে যান। প্রাথমিক চিকিৎসা নিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি হাশমতউল্লাহ শাহিদি। পরে ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন। শাহিদি মাঠ ছাড়লেও লড়াই চালিয়ে যাচ্ছেন সেদিকুল্লাহ আতাল। আতালের ১৮১ বলে ৫৮ রানের দৃঢ়তায় লড়াই চালিয়ে যাচ্ছে আফগানিস্তান।
বাংলাদেশ দলের বিপক্ষে আবুধাবি টেস্টে জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানিস্তানকে। লিটন দাসের সেঞ্চুরি (১০২) আর নাজমুল হোসেন শান্ত (৮২), মুশফিকুর রহিম (৮১) ও মেহেদি হাসান মিরাজের (৫২) ফিফটিতে ভর করে ৪৭৮ রানের বিশাল লিড পেয়েছে বাংলাদেশ।
এই টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৪৬ রান করেছিল। আফগানিস্তান করেছিল ২৪০ রান। বাংলাদেশের লিড ছিল ১০৬ রানের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬ উইকেটে ৩৬৬ রান পার করে ইনিংস ঘোষণা করে।








মন্তব্য