লিটনের উড়ন্ত ক্যাচে উইকেটের দেখা পেল টাইগাররা

লিটনের উড়ন্ত ক্যাচে উইকেটের দেখা পেল টাইগাররা

আবুধাবি টেস্টের পঞ্চম দিনের শুরু থেকেই একের পর এক হতাশা বিরাজ করছিল বাংলাদেশ শিবিরে। পেস কিংবা স্পিন- কোনোভাবেই টলানো যাচ্ছিল না আফগানদের। মাঝে মিরাজের বলে রান নিতে গিয়ে ফিল্ডারের থ্রোতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন হাশমতউল্লাহ শাহিদি। এ ছাড়া বলার মতো…

আবুধাবি টেস্টের পঞ্চম দিনের শুরু থেকেই একের পর এক হতাশা বিরাজ করছিল বাংলাদেশ শিবিরে। পেস কিংবা স্পিন- কোনোভাবেই টলানো যাচ্ছিল না আফগানদের। মাঝে মিরাজের বলে রান নিতে গিয়ে ফিল্ডারের থ্রোতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন হাশমতউল্লাহ শাহিদি। এ ছাড়া বলার মতো প্রভাব ফেলতে পারেননি বাংলাদেশি বোলাররা।

অবশেষে আবারও ইবাদত-লিটন জুটিতে দেখা দিয়েছে সাফল্য। দ্বিতীয় ইনিংসে তৃতীয়বারের মতো বাংলাদেশকে উইকেট এনে দিলেন ইবাদত হোসেন। লিটন দাসের আরেকটি দুর্দান্ত ক্যাচের দিনের প্রথম উইকেট হারাল আফগানরা।

ইবাদতের বলে ৩৩ রানে থাকা ইকরাম আখিলি পুল করতে গেলে উইকেটের পেছনে বাজপাখির মতো ছোঁ মেরে বল তালুবন্দি করেন লিটন। অবশেষে ভাঙে ইকরাম ও আতালের ৬৬ রানের জুটি।

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেটে ২০৩ রান করে আফগানিস্তান। ইবাদত হোসেন ৩ উইকেট নেন।

জয়ের জন্য এখনো ২৭৭ রান দরকার আফগানিস্তানের। আর বাংলাদেশের দরকার ৬ উইকেট।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন