রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশিসহ নিহত, ঢাকার তীব্র নিন্দা

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশিসহ নিহত, ঢাকার তীব্র নিন্দা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশিসহ বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে সরকার। ১০…

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশিসহ বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে সরকার।

১০ অক্টোবরের এ হামলায় বহু মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় ও বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে রিয়াদে বাংলাদেশ মিশন।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। নিহত বাংলাদেশিদের পরিবারের প্রতিও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

এ ঘটনায় সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে চলমান সংকটের অবসান জরুরি। এ জন্য অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন