সৌদি আরবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশটির বিমানবন্দর ব্যবহারে মার্কিন সরকারি কর্মীদের জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। এখন থেকে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে তাদের বিশেষ অনুমতি নিতে হবে।
বুধবার জারি করা নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস মার্কিন নাগরিকদের বিমানবন্দরে সম্ভাব্য হামলা, আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে অন্যান্য বিঘ্নের বিষয়ে সতর্ক করেছে।
বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সরাসরি বিমান সংস্থার কাছ থেকে ফ্লাইটের অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া মার্কিন সরকারি কর্মীদের ইয়েমেন সীমান্তের ৩২ কিলোমিটারের মধ্যে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।
জিজান, আসির, নাজরান, কাতিফ, ইয়ানবু ও তাইফে যেতে হলেও তাদের বিশেষ অনুমতি নিতে হবে।
সূত্র: আলজাজিরা








মন্তব্য