যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলেই আছে ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলেই আছে ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা থেকে সরে যায়নি ইরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে পর্যালোচনার জন্য প্রস্তাব তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার তুর্কমেনিস্তানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। পেজেশকিয়ান বলেন, ‘যখনই আমরা আলোচনা করেছি, তখনই…

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা থেকে সরে যায়নি ইরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে পর্যালোচনার জন্য প্রস্তাব তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বৃহস্পতিবার তুর্কমেনিস্তানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

পেজেশকিয়ান বলেন, ‘যখনই আমরা আলোচনা করেছি, তখনই যুক্তরাষ্ট্র আমাদের ওপর হামলা চালিয়েছে। তা সত্ত্বেও আমরা কখনো আলোচনার টেবিল ছেড়ে যাইনি।’

ইরানের প্রেসিডেন্ট চলমান যুদ্ধ বন্ধ এবং দেশটির অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে পদক্ষেপ নিতে থাকলে অদূর ভবিষ্যতে এই সংঘাতের অবসান হওয়ার সম্ভাবনা কমে যাবে।

জাতিসংঘে ইরানের পক্ষে সমর্থন দেওয়ায় রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান পেজেশকিয়ান। জাতিসংঘে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের পশ্চিমা উদ্যোগের বিরোধিতা করেছে মস্কো। পাশাপাশি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলারও নিন্দা জানিয়েছে রাশিয়া।

রুশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন তার ইরানি প্রতিপক্ষকে জানিয়েছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসান ঘটাতে সহায়তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত মস্কো।

সূত্র: শাফাক নিউজ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন