রোনালদোর সঙ্গে দ্বন্দ্ব: শাস্তি পেতে যাচ্ছেন পর্তুগাল কোচ

রোনালদোর সঙ্গে দ্বন্দ্ব: শাস্তি পেতে যাচ্ছেন পর্তুগাল কোচ

পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে এবার শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারেন প্রধান কোচ জর্জ জেসুস। পর্তুগিজ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পর্তুগাল জাতীয় দলের কোচের এমন আচরণ ঘিরে তৈরি হওয়া বিতর্ক থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। পর্তুগিজ…

পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে এবার শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারেন প্রধান কোচ জর্জ জেসুস। পর্তুগিজ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পর্তুগাল জাতীয় দলের কোচের এমন আচরণ ঘিরে তৈরি হওয়া বিতর্ক থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।

পর্তুগিজ সংবাদমাধ্যম সিএম জার্নালের বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, জাতীয় দল পরিচালনার সময় রোনালদোর প্রতি জেসুসের অনভিপ্রেত আচরণ থেকেই এই বিতর্কের সূত্রপাত। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো শৃঙ্খলাভঙ্গের অভিযোগ দায়ের করা হলেই কেবল তদন্ত বা বিচারপ্রক্রিয়া শুরু হতে পারবে। আপাতত বিষয়টি ঝুলে রয়েছে। তবে অভিযোগ জমা পড়লেই কেবল পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এখন পর্যন্ত জেসুসের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ জমা পড়েনি কিংবা কোনো তদন্ত কমিটিও গঠন করা হয়নি। তবে শাস্তির বিষয়টি এখন একটি বাস্তব সম্ভাবনা হিসেবেই রয়ে গেছে।

উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের ঠিক ২৪ ঘণ্টা আগে রোনালদো দল ছেড়ে বেরিয়ে গেলে এই সংকটের সূচনা হয়। এরপর নরওয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচেও মাঠের বাইরে ছিলেন তিনি, যদিও দুটি ম্যাচেই জয় তুলে নেয় পর্তুগাল।

বিতর্কের মূলে ছিল সংবাদ সম্মেলনে জেসুসের দেওয়া একটি মন্তব্য। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, দলের প্রধান কোচ হিসেবে যেকোনো খেলোয়াড়কে একাদশের বাইরে রাখার পুরো অধিকার তার রয়েছে। কোচের এই অবস্থান ও মন্তব্যের প্রতিবাদেই ক্যাম্প ছাড়েন ‘ডন ক্রিস্টিয়ানো’।

পরবর্তী সময়ে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে রোনালদো অভিযোগ করেন, কোচ জেসুস অন্তত দুবার নিজের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এবং নিজের দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টি প্রকাশ করেন তিনি। তবে এখন পর্যন্ত জেসুস এই বিষয়ে প্রকাশ্যে নিজের কোনো বক্তব্য দেননি।

অন্যদিকে পর্তুগিজ তারকা রোনালদো নিজেও কিন্তু শাস্তির হাত থেকে পুরোপুরি মুক্ত নন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার অপরাধে পর্তুগিজ ফুটবল ফেডারেশন তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে, যার মধ্যে আর্থিক জরিমানা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় মাসের নিষেধাজ্ঞা পর্যন্ত অন্তর্ভুক্ত থাকতে পারে।

সূত্র: গোলডটকম। 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন