যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ধারণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৬ মে, ২০২৬, ১১ ঘন্টা আগে

যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ধারণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। একই সঙ্গে ধর্ষণের ভিডিও মুঠোফোনে ধারণ করার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দুই নেতাসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী।

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত Dulal Uddin ওরফে রাবন গোপালপুর উপজেলা Jatiyatabadi Jubo Dal-এর যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা ট্রাক মালিক সমিতির সাবেক সদস্যসচিব।

অন্যদিকে ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে Roman Ahmed-এর বিরুদ্ধে। তিনি গোপালপুর উপজেলা Jatiyatabadi Chhatra Dal-এর স্থগিত কমিটির সভাপতি ছিলেন।

মামলায় আরও এক নারীকে আসামি করা হয়েছে। তিনি গোপালপুর সদরের একটি বিউটি পারলারের মালিক।

মামলার এজাহার ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি ও ১ এপ্রিল দুই দফায় ধর্ষণের শিকার হন ওই তরুণী।

তিনি জানান, নিয়মিত একটি বিউটি পারলারে যাতায়াতের মাধ্যমে পারলারের মালিকের সঙ্গে তার পরিচয় ও সুসম্পর্ক তৈরি হয়। পরে ১ ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ কথা আছে বলে তাকে পারলারে ডেকে নেওয়া হয়।

সকাল ১০টার দিকে পারলারে পৌঁছানোর পর সেখানে যুবদল নেতা দুলাল উদ্দিন ও ছাত্রদল নেতা রোমানকে দেখতে পান তিনি। পরে পারলারের মালিক বাইরে থেকে দরজা বন্ধ করে দিলে দুলাল উদ্দিন ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, এ সময় রোমান তার মোবাইল ফোনে ধর্ষণের দৃশ্য ও নগ্ন ছবি ধারণ করেন। পরে কাউকে বিষয়টি জানালে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

তরুণীর অভিযোগ, পরবর্তীতে ১ এপ্রিল রাত ৮টার দিকে গোপালপুরের একটি পুকুরপাড়ে তাকে আবার ডেকে নেওয়া হয়। সেখানে ভিডিও মুছে ফেলার কথা বলা হলেও ভয়ভীতি দেখিয়ে দ্বিতীয়বার তাকে ধর্ষণ করা হয়।

তিনি আরও জানান, দ্বিতীয় ঘটনার পর তিনি আত্মহত্যার চেষ্টা করেন এবং পরে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানেও মামলা না করার জন্য তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী জানান, ৩ এপ্রিল গোপালপুর থানায় মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি। পরে ১৩ এপ্রিল টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে ১৫ এপ্রিল মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করে পুলিশ।

তরুণীর অভিযোগ, মামলা হওয়ার পরও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। রাজনৈতিক প্রভাবের কারণে তারা তাকে ও তার পরিবারকে হুমকি দিচ্ছে। নিরাপত্তাহীনতায় তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলেও জানান।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত দুলাল উদ্দিন ও রোমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

মামলার তদন্ত কর্মকর্তা গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) Salahuddin বলেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

এদিকে টাঙ্গাইল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব Jahid Hossain বলেন, গোপালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল উদ্দিনের বিরুদ্ধে মামলার বিষয়টি তার জানা নেই।

অন্যদিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক Durjoy Hor জানান, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গোপালপুর উপজেলা ছাত্রদলের কমিটি গত ডিসেম্বরে স্থগিত করা হয়েছিল এবং এখনো নতুন কমিটি গঠন করা হয়নি।

— পত্রিকা একাত্তর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news