এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন, ক্যাম্পাসে র্যালি ও শহীদ সাটু মিলনায়তনে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি · চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ:
উৎসবমুখর পরিবেশে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে (ইবিএইউবি) ১৪তম বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও স্থানীয় শহীদ সাটু মিলনায়তনে দিনব্যাপী নানা কর্মসূচি হয়।
বিজ্ঞাপন
সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসে কবুতর উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল বারী। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়।
দিবসের দ্বিতীয় ও সমাপনী পর্ব হয় শহীদ সাটু মিলনায়তনে। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, অগ্রযাত্রা, শিক্ষা ও গবেষণায় অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র দেখানো হয়।
প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল বারী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (বিওটি) চেয়ারম্যানের পক্ষে স্বাগত বক্তব্য দেন এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট মামুন-অর-রশিদ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।