আলোর পাঠশালার শিক্ষার্থীরা কুইজে মুক্তিযুদ্ধের ইতিহাস শিখল
রোডগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে ৫ম ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি · চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ:
২৯ অক্টোবর রোডগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা বাবুডাইং আলোর পাঠশালার পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। বেলা সোয়া ১১টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং এরপর কুইজ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
কুইজের পরে বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলম ভোটা সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চাঁপাইনবাবগঞ্জের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর, বন্ধুসভা সভাপতি মাসরুফা খাতুন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিহাদ হোসেন, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাবিয়া বসরী, উম্মে হাবিবা, তামমিম খাতুন প্রমুখ বক্তব্য রাখেন; তাসমিম খাতুন গান পরিবেশন করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভা যুগ্ম সাধারণ সম্পাদক সাবরিন আখতার।
বক্তারা দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভের ইতিহাস স্মরণ করে, শোষণ, বঞ্চনা ও নির্যাতনের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার কথা তুলে ধরেন এবং স্বাধীনতাকে রক্ষা করার আহ্বান জানান।
প্রতিযোগিতার বিজয়ীদের জন্য শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে দেওয়া হয়। পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান জিহাদ আলী, দ্বিতীয় স্থান মাসুমা খাতুন ও অনুরাধা মার্ডি, তৃতীয় স্থান সলেমান হাঁসদা ও শিখা টুডু; ষষ্ঠ শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় স্থান যথাক্রমে উম্মে হাবিবা ও তাসমিম খাতুন, তৃতীয় স্থান রাবিয়া বসরী ও সুমাইয়া খাতুন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস (মাধ্যমিক), লুইশ মুর্মু (প্রাথমিক), সিনিয়র শিক্ষক সোনিয়া খাতুন, সহকারী শিক্ষক নয়ন আহমেদ, বন্ধুসভা সহসাংগঠনিক সম্পাদক মুশফিক মাহাদীসহ অন্যান্য শিক্ষকও উপস্থিত ছিলেন।