এইচএসসির পর ভর্তিতে মেধাবীদের জন্য ২০ কোটি টাকার বৃত্তি দিচ্ছে আইইউবিএটি
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটিতে উচ্চশিক্ষার সুযোগ ও বিশ্বমানের পরিবেশ
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। ফলাফল প্রকাশের পর ভর্তিচ্ছুদের সামনে এখন প্রধান প্রশ্ন—কোথায় ভর্তি হওয়া যায়? মানসম্মত শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস এবং উজ্জ্বল ক্যারিয়ারের নিশ্চয়তার জন্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সাড়ে তিন দশক ধরে প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করে আসছে।
বিজ্ঞাপন
আইইউবিএটির প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ও পরিচালক ছিলেন। তিনি ১৯৮৯ সালের ২৭ জুলাই দেশে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব সরকারের কাছে জমা দেন। সেই ধারাবাহিকতায় ১৯৯১ সালে আইইউবিএটির যাত্রা শুরু হয় এবং ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের আওতায় এটি স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটি দেশে প্রথম বিবিএ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (বিএটিএইচএম) প্রোগ্রাম চালু করে। এছাড়া বেসরকারি খাতে কৃষি, নার্সিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও প্রথম এই বিশ্ববিদ্যালয়েই শুরু হয়।
বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রতিষ্ঠানটি নিজেদের অবস্থান সুসংহত করেছে। যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ আইইউবিএটি বৈশ্বিকভাবে ১০০১–১২০০ অবস্থানে রয়েছে এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে। কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ এর অবস্থান ৮০১–৮৫০-এর মধ্যে। এছাড়া নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষার স্বীকৃতি হিসেবে ডব্লিউইউআরআই র্যাঙ্কিংয়ে ‘এথিক্যাল ইউনিভার্সিটি’ ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়টি বিশ্বে ৩৯তম স্থান লাভ করেছে।
চলতি বছর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) বিশ্ববিদ্যালয়টির সিএসই, ইইই, সিভিল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং—এই চারটি প্রোগ্রামকেই অ্যাক্রিডিটেশন দিয়েছে। আইইবি–বিএইটিই ওয়াশিংটন অ্যাকর্ডের পূর্ণ স্বাক্ষরকারী হওয়ায় এখানকার প্রকৌশল স্নাতকদের ডিগ্রি আন্তর্জাতিকভাবে অধিক গ্রহণযোগ্য হবে, যা তাদের বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির পথ সহজ করবে। পাশাপাশি আইইউবিএটির বিজনেস স্কুল যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অ্যাক্রিডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামসের (এসিবিএসপি) স্বীকৃতিপ্রাপ্ত।
বিএসসি ইন নার্সিং প্রোগ্রামটি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং বিশ্ববিদ্যালয়টি লন্ডনভিত্তিক অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) সদস্য ও ইউজিসি অনুমোদিত।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়টিতে বছরে স্প্রিং, সামার ও ফল—এই তিনটি সেমিস্টারে চার বছরে স্নাতক সম্পন্ন হয়। স্নাতক পর্যায়ে বিবিএ, সিএসই, ইইই, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার, নার্সিং, বিএটিএইচএম, ইকোনমিকস ও ইংরেজি বিভাগ রয়েছে। স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, এমপিএইচ, এমএসসি ইন সিএসই ও এমএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ আছে। আগামী ১৯–২০ ডিসেম্বর আইসিপিসি এশিয়া রিজিওনাল কনটেস্ট ২০২৬-এর আয়োজক আইইউবিএটি। ইংরেজি ও অর্থনীতি বিভাগ শিক্ষার্থীদের ভাষা, সাহিত্য, গবেষণা ও নীতিনির্ধারণী দক্ষতায় প্রস্তুত করে থাকে।
‘অ্যান এনভায়রনমেন্ট ডিজাইনড ফর লার্নিং’ মূলমন্ত্রে উত্তরায় ১০ নম্বর সেক্টরে তুরাগ নদের তীরে প্রায় ২০ বিঘা জমির ওপর আইইউবিএটির স্থায়ী ক্যাম্পাস অবস্থিত। শতাধিক পিএইচডি ডিগ্রিধারী পূর্ণকালীন শিক্ষক এখানে পাঠদান করেন। ক্যাম্পাসে মিয়ান রিসার্চ ইনস্টিটিউট, আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি এবং ইনডোর ও আউটডোর খেলার মাঠ রয়েছে। এছাড়া প্রোগ্রামিং, বিতর্ক, সাংস্কৃতিক, ফটোগ্রাফি ও ক্রীড়া ক্লাব এবং ‘আইইউবিএটি স্টুডেন্ট অ্যাম্বাসেডর’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বাড়ানো হয়। প্রতিবছর জানুয়ারি মাসে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয় এবং নিয়মিত জব ফেয়ার ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের চাকরির বাজারের জন্য প্রস্তুত করা হয়।
আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব বলেন, ‘ভর্তি সিদ্ধান্তের সময় চাকচিক্য নয়, শিক্ষার মান, আন্তর্জাতিক স্বীকৃতি ও শেখার পরিবেশ দেখতে হবে। মানের প্রশ্নে আইইউবিএটি কখনো আপস করেনি। কারণ, ঢাকা শহরের ভেতরে এমন নদীঘেঁষা সবুজ ক্যাম্পাস বিরল।
পরিবেশবান্ধব এই ক্যাম্পাসের স্বীকৃতি হিসেবে আমরা গ্রিনমেট্রিক আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও স্থান পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিষ্ঠাতা বিশ্বাস করতেন, মানবসম্পদ উন্নয়নই জাতীয় অগ্রগতির চাবিকাঠি। সেই দর্শন থেকেই আমরা শিক্ষার্থীদের শুধু বস্তুগত শিক্ষায় সীমাবদ্ধ রাখি না, তাঁদের উন্নত জীবনের জন্য প্রস্তুত করি। আমাদের লক্ষ্য দক্ষ ও নৈতিক মানুষ গড়া।
বিজ্ঞাপন
তাই প্রতিটি স্নাতক প্রোগ্রামের শেষে বাধ্যতামূলক প্র্যাকটিকাম বা ইন্টার্নশিপ রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা পাস করার আগেই কর্মক্ষেত্রের অভিজ্ঞতা পান।’
তুরাগ নদের তীরের এই ক্যাম্পাসে যাতায়াতের জন্য ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার সব রুটে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে পরিবহনসেবা রয়েছে। এছাড়া উত্তরা ও আশপাশের এলাকায় প্রতি ঘণ্টায় শাটল সার্ভিস চলে।