ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য কর অঞ্চল-১৪ তে ৪৯ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
প্রতিষ্ঠানের ৬টি ক্যাটাগরিতে মোট ৪৯টি শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নেওয়া হবে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৪, ঢাকা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত ৬টি ক্যাটাগরিতে মোট ৪৯টি শূন্য পদে সরাসরি কোটায় অস্থায়ী জনবল নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞাপন
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, কেবল ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২২ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টায় এবং চলবে ১৩ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগের পদগুলো হলো: কম্পিউটার অপারেটর (১টি, গ্রেড-১৩), প্রধান সহকারী (৮টি, গ্রেড-১৩), উচ্চমান সহকারী (৫টি, গ্রেড-১৪), সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (১৫টি, গ্রেড-১৪), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৯টি, গ্রেড-১৬) এবং অফিস সহায়ক (১১টি, গ্রেড-২০)।
আগ্রহী প্রার্থীরা কর অঞ্চল-১৪, ঢাকার ওয়েবসাইট (https://taxeszone14.dhaka.gov.bd), নির্ধারিত আবেদন পোর্টাল (https://tax14.teletalk.com.bd) অথবা টেলিটকের জব পোর্টাল (https://alljobs.teletalk.com.bd) থেকে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্য জানতে পারবেন। এছাড়া নিয়োগ পরীক্ষার তারিখ ও সময়সহ পরবর্তী সব তথ্য কর অঞ্চল-১৪, ঢাকার ওয়েবসাইটে পাওয়া যাবে।