আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত মনিরুল ইসলাম
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান তিনি
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ঢাকা কেন্দ্রের ২০২৭–২০২৮ মেয়াদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম। তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রকৌশলীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে নির্বাচিত মনিরুল ইসলাম আগামী দুই বছর এই দায়িত্ব পালন করবেন।
প্রকৌশলী মনিরুল ইসলাম একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও গবেষক হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ সময় ধরে প্রকৌশলশিক্ষা, গবেষণা, প্রযুক্তিগত জ্ঞানচর্চা এবং প্রকৌশল পেশার মানোন্নয়নে কাজ করছেন।
আইইউবিএটির চারটি প্রকৌশল বিভাগে একাডেমিক কার্যক্রম পরিচালনা, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং গবেষণার পরিবেশ তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে আইইউবিএটির কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।