মূল কনটেন্টে যান

মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধ - ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পরিচালিত নয় মাসব্যাপী সশস্ত্র সংগ্রাম। দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা ও শোষণ থেকে মুক্তির আকাঙ্ক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সর্বস্তরের মানুষ এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শুরু হওয়া এই জনযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও অগণিত মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে ১৬ ডিসেম্বর বিজয়ের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। আজকের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ভিত্তি এই ঐতিহাসিক মুক্তিযুদ্ধ। এই বিষয়ক সর্বশেষ সংবাদ, প্রতিবেদন, ছবি ও ভিডিও এখানে পাবেন।