ডোমারে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

ডোমারে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

নীলফামারীর ডোমারে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন/২২’ এর উপজেলা অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ই জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার…

নীলফামারীর ডোমারে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন/২২’ এর উপজেলা অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ই জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবুল আলা, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান প্রমূখ।

উল্লেখ্য, আগামী ১২–১৫ই জুন অব্ধি উপজেলার প্রত্যেক ইউনিয়ন, স্বাস্থ্য সেবা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এবার ডোমার উপজেলার প্রায় ৫১ হাজার শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে।

পত্রিকা একাত্তর/রিশাদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন