হোসেন আলী গ্রেপ্তার, বিএনপি থেকে বহিষ্কৃত
৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামালপুরের মেলান্দহে গ্রেপ্তার
জামালপুর জেলা প্রতিনিধি · মেলান্দহ, জামালপুর
প্রকাশ:
জামালপুরের মেলান্দহ উপজেলায় ফুলকোচা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি হোসেন আলীকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে ফুলকোচা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহুরুল হক ও সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে হোসেন আলীকে দলের সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। হোসেন আলী ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।
বিজ্ঞাপন
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে ফুলকোচা এলাকায় অভিযান চালানো হয়। মঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে থেকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার সকালে মেলান্দহ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রহমান তালুকদার গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।