মেট্রোরেল
মেট্রোরেল - ঢাকা শহরের যানজট নিরসন ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে নির্মিত বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক দ্রুতগতির ট্রেন সেবা। এমআরটি লাইন-৬ এর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিস্তৃত এই রেলপথটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থার সমন্বয়ে গঠিত এই মেট্রোরেল নগরবাসীর যাতায়াতে সময় সাশ্রয় ও আরামদায়ক ভ্রমণের নতুন অভিজ্ঞতা যোগ করেছে। বর্তমানে ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে এমআরটি লাইন সম্প্রসারণের মাধ্যমে এর নেটওয়ার্ক আরও বড় করার কাজ চলমান রয়েছে। মেট্রোরেল সম্পর্কিত সর্বশেষ খবর, প্রতিবেদন, ছবি ও ভিডিও এখানে পাবেন।
বিজ্ঞাপন