কাশবনে যাওয়া হয়নি, ‘তন্দ্রাবিলাস’-এ শরতের আমেজ খুঁজলেন পরীমনি

কাশবনে যাওয়া হয়নি, ‘তন্দ্রাবিলাস’-এ শরতের আমেজ খুঁজলেন পরীমনি

শরৎ এলেই কাশবনের টানে অনেকেই বাইরে ছুটে যান, তবে নানা ব্যস্ততায় এবার সেখানে যাওয়া হয়নি চিত্রনায়িকা পরীমনির। তাতে কী, নীল শাড়ি আর হুমায়ূন আহমেদের বই হাতে ঘরের ভেতরেই শরতের রূপ খুঁজে নিয়েছেন এই তারকা। শরৎ এলেই কাশফুল আর নীল আকাশের…

শরৎ এলেই কাশবনের টানে অনেকেই বাইরে ছুটে যান, তবে নানা ব্যস্ততায় এবার সেখানে যাওয়া হয়নি চিত্রনায়িকা পরীমনির। তাতে কী, নীল শাড়ি আর হুমায়ূন আহমেদের বই হাতে ঘরের ভেতরেই শরতের রূপ খুঁজে নিয়েছেন এই তারকা।

শরৎ এলেই কাশফুল আর নীল আকাশের টানে অনেকেই ছুটে যান কাশবনে। এবার সেই সুযোগ হয়নি চিত্রনায়িকা পরীমনির। তবে শরতের আবহ থেকে নিজেকে দূরে রাখেননি তিনি। নীল শাড়ি পরে হাতে নিয়েছেন হুমায়ূন আহমেদের বই ‘তন্দ্রাবিলাস’।

মঙ্গলবার ৬ অক্টোবর ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে তাকে দেখা গেছে নীল রঙের শাড়িতে। চুল খোঁপা করে, কানে দুল আর মুখে মৃদু হাসি নিয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি।

একটি ছবিতে ‘তন্দ্রাবিলাস’ বইটি বুকে জড়িয়ে রেখেছেন পরীমনি। অন্য ছবিতে বইয়ের পাতা উল্টাতে দেখা গেছে তাকে। নীল শাড়ি, সাদামাটা সাজ আর বই হাতে তার উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে।

ছবিগুলোর সঙ্গে নিজের অনুভূতিও জানিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’

পরীমনির পোস্টের পর তার ভক্ত-অনুরাগীরা নানা মন্তব্য করেছেন। নীল শাড়িতে অভিনেত্রীর সাজের প্রশংসার পাশাপাশি তার ক্যাপশন নিয়েও মন্তব্য করেছেন অনেকে।

দেব দুলাল দত্ত নামে একজন লিখেছেন, ‘পরীর আবার আকাশ বাতাস কী… পরীর সব ই আকাশ, সব ই বাতাস…!’

ফরিদুল ইসলাম মন্তব্য করেছেন, ‘কাশবনে তোমার দেখা না মিললেও, এই লেখার ভাঁজে যেন তোমাকেই খুঁজে পেলাম। শরতের আকাশ যতটা নীল, তোমার মায়ায় হারিয়ে যাওয়ার অনুভূতিটা তার চেয়েও গভীর।’

আর মিনার হোসাইন লিখেছেন, ‘এমনিতেই যা সুন্দরী তার উপর আবার নীল শাড়ি পোলাপান তো পাগল হয়ে যাবে।’

কাশবনে যাওয়া হয়নি, শরতের আকাশও দেখা হয়নি। তবে নীল শাড়ি আর প্রিয় লেখকের বই হাতে পরীমনির এই আয়োজন ভক্তদের সামনে এনে দিয়েছে শরতেরই এক ভিন্ন আবহ।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন