‘রূপে আছে নেশা, চোখে ছলনা…’

‘রূপে আছে নেশা, চোখে ছলনা…’

ঢাকাই সিনেমার লাস্যময়ী সুন্দরী নায়িকা পূর্ণিমা। নব্বই দশকের শেষের দিকে থেকে শুরু করে আজ পর্যন্ত তার মোহময় উপস্থিতি দর্শকের হৃদয়ে সমানভাবে দোলা দেয়। দর্শকপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে বারবার আলোচনায় উঠে আসেন এ চিরসবুজ নায়িকা।…

ঢাকাই সিনেমার লাস্যময়ী সুন্দরী নায়িকা পূর্ণিমা। নব্বই দশকের শেষের দিকে থেকে শুরু করে আজ পর্যন্ত তার মোহময় উপস্থিতি দর্শকের হৃদয়ে সমানভাবে দোলা দেয়। দর্শকপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে বারবার আলোচনায় উঠে আসেন এ চিরসবুজ নায়িকা। 

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় তিনি। তার সৌন্দর্য ও রুচিশীল ফ্যাশন সেন্সও বরাবরই মুগ্ধ করে ভক্তদের। এবার ফেসবুকে একগুচ্ছ ছবি ভক্তদের মাঝে শেয়ার করেছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে ‘দম মারো দম’ সিনেমার একটি গানের লাইন ব্যবহার করেছেন পূর্ণিমা। ক্যাপশনে তিনি লিখেন, ‘পাহাড়ি ফুল আমি মৌরানী হায় কেউ জানে না, রূপে আছে নেশা, চোখে ছলনা…’

ছবিগুলোতে পূর্ণিমার পরনে ছিল নান্দনিক জামদানি শাড়ি। খোঁপায় ফুলের মালা, সঙ্গে স্নিগ্ধ সাজ সব মিলিয়ে তার পুরো লুকেই ফুটে উঠেছে বাঙালিয়ানার সৌন্দর্য ও আভিজাত্য। জামদানি শাড়ি, খোঁপায় ফুল আর মায়াবী চেহারার অভিব্যক্তিতে নিজের সৌন্দর্যে অনুরাগীদের মুগ্ধ করলেন এ চিরসবুজ নায়িকা।

স্নিগ্ধ সাজের প্রশংসায় ভাসছেন পূর্ণিমা। ছবির মন্তব্যের ঘরে ভক্তরা প্রশংসা ভাসাচ্ছেন তাকে। রায়হান উদ্দিন রানা নামের একজন লিখেন, ‘তোমাকে দেখতে দেখতে আমি নিজেই বুড়ো হয়ে যাচ্ছি প্রিয়।’ 

রকিবুল ইসলাম সজল নামের আরেকজন বলেন, ‘তোমার হাসিতে মনটা থেমে যায়, তোমার চোখে হারাই বারবার। তুমি শুধু সুন্দরী নও- তুমি আমার মনের এক টুকরো কবিতা।’

নাইম পলাশ নামের এক ভক্ত লেখেন, ‘তোমার জন্য কত কাটিয়েছি নির্ঘুম রাত, লিখেছি কত শত কবিতা। জোছনা রাতের আঁধার জুড়ানো তুমি, শুধুই আমার পূর্ণিমা।’

বড় পর্দায় পূর্ণিমার অভিষেক ঘটে ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে, মাত্র ১৬ বছর বয়সে। সেই সময় থেকেই তাকে ঘিরে গড়ে ওঠে আলাদা একটা উন্মাদনা। নানা ধরনের চরিত্রে তার সাবলীল অভিনয় তাকে দ্রুত জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। সুন্দর চেহারার অধিকারিণী এ অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সঙ্গে সঙ্গে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন