ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা জোরদার হয়েছে। রাতে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি বিমান হামলার মধ্যে একটি পরিবারের বাড়ির একাংশ ধসে পড়েছে।
শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের পর গাজার উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বিমান হামলা চালানো হয়। ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, হামলার কারণে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে পরিস্থিতিকে অসহনীয় বলে বর্ণনা করেছেন।
শুক্রবার ফিলিস্তিনি সাংবাদিকদের প্রকাশ করা একটি ভিডিও যাচাই করেছে আলজাজিরা। ভিডিওতে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি পরিবারের বাড়ির সামনের অংশের একাংশ ধসে পড়তে দেখা যায়।
এতে ভবনটির সামনের দেয়ালের একটি অংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ ও ইটপাথর পাশের দোকানগুলোর সামনের ফুটপাতে ছড়িয়ে থাকতে দেখা গেছে।
গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলা জোরদার হওয়ার মধ্যে এ ঘটনা ঘটল। ওই এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
সূত্র: আলজাজিরা








মন্তব্য