দারুণ ছন্দে সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’

দারুণ ছন্দে সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’

মুক্তির পর মাত্র সাত দিনেই ভারতের বক্স অফিসে দারুণ সাফল্য দেখাল সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত ছবি ‘দ্য ভ্যান’। এই সময়ের মধ্যে ছবিটির ভারতের নেট সংগ্রহ ছাড়িয়ে গেছে ৫৩.৫০ কোটি রুপি। চলচ্চিত্র বিষয়ক পোর্টাল স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম…

মুক্তির পর মাত্র সাত দিনেই ভারতের বক্স অফিসে দারুণ সাফল্য দেখাল সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত ছবি ‘দ্য ভ্যান’। এই সময়ের মধ্যে ছবিটির ভারতের নেট সংগ্রহ ছাড়িয়ে গেছে ৫৩.৫০ কোটি রুপি।

চলচ্চিত্র বিষয়ক পোর্টাল স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে ভারতের ৬ হাজার ৯৬৬টি শো থেকে ছবিটির নেট আয় হয়েছে ৪.৪০ কোটি রুপি। এই আয়ের সুবাদে ভারতে ছবিটির মোট গ্রস সংগ্রহ পৌঁছেছে ৬৩.৫৭ কোটি রুপিতে।

ভারতের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও ছবিটি আয় করেছে। সপ্তম দিনে আন্তর্জাতিক বাজার থেকে ছবিটি পেয়েছে ৫০ লাখ রুপি। সব মিলিয়ে বিদেশে ছবিটির মোট গ্রস সংগ্রহ এখন ৫.৫০ কোটি রুপি। আর দেশ ও বিদেশ মিলিয়ে সিনেমাটির বিশ্বব্যাপী মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৬৯.০৭ কোটি রুপি।

গত ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ফ্যান্টাসি থ্রিলার ঘরানার এই ছবি। মুক্তির প্রথম সপ্তাহের মধ্যেই এটি ৫০ কোটি রুপির ঘর পার করতে সক্ষম হয়।

এদিকে শুক্রবার (২ অক্টোবর) অজয় দেবগণের ‘দৃশ্যম ৩’ বা ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তি পাওয়ায় ছবিটির সামনে কঠিন প্রতিযোগিতা তৈরি হয়েছে। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় এই প্রতিযোগিতার মধ্যেও সিনেমাটি ভালো ব্যবসা টিকিয়ে রাখতে পারবে বলে মনে করছেন এই ট্রেড অ্যানালিস্ট।

‘পঞ্চায়েত’ খ্যাত নির্মাতা দীপক কুমার মিশ্রের পরিচালনায় ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অনুপ সোনি, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারি ও মনীশ পল অভিনয় করেছেন।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর, অরুণাভ কুমার ও নীরজ কোঠারি। প্রযোজনার দায়িত্বে রয়েছে বালাজি মোশন পিকচার্স, টিভিএফ মোশন পিকচার্স ও ১১:১১ প্রোডাকশনস।

সূত্র: এনডিটিভি

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন