বানসালির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারেই ঝড়

বানসালির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারেই ঝড়

সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত পিরিয়ড রোমান্টিক ওয়ার ড্রামা সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ভিকি কৌশলের প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। পোস্টারে অভিনেতাকে দেখা গেছে বেশ গম্ভীর রূপে। মুখে কঠিন অভিব্যক্তি এবং হাতে জ্বলন্ত সিগারেট, সব মিলিয়ে প্রথম ঝলকেই দর্শকদের মাঝে কৌতূহল…

সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত পিরিয়ড রোমান্টিক ওয়ার ড্রামা সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ভিকি কৌশলের প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। পোস্টারে অভিনেতাকে দেখা গেছে বেশ গম্ভীর রূপে। মুখে কঠিন অভিব্যক্তি এবং হাতে জ্বলন্ত সিগারেট, সব মিলিয়ে প্রথম ঝলকেই দর্শকদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে।

পোস্টার প্রকাশ করে নির্মাতারা লিখেছেন, ‘নজর মিলবে, কিন্তু সরবে না।’ একই সঙ্গে জানানো হয়েছে, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

লাভ অ্যান্ড ওয়ার সিনেমায় ভিকির সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজে মন দেওয়ার কথা জানিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি।

ছবির গল্পে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে দেখা যাবে দুই দৃঢ়চেতা সেনা কর্মকর্তার চরিত্রে। তাদের জীবনের সঙ্গে জড়িয়ে যাবে আলিয়া ভাট অভিনীত চরিত্রের প্রেমের গল্প। ফলে সিনেমাটিতে যুদ্ধের আবহের পাশাপাশি থাকবে সম্পর্ক ও আবেগের টানাপোড়েন।

২০২৫ থেকেই লাভ অ্যান্ড ওয়ার-এর সেট থেকে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে রণবীর কাপুর ও ভিকি কৌশলের বিমানবাহিনীর পোশাকে একটি ছবিও ভাইরাল হয়েছিল। সিনেমায় তারা দুজনই কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন।

লাভ অ্যান্ড ওয়ার বানসালির ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই সিনেমার মাধ্যমে সাওয়ারিয়া ছবির পর প্রায় দুই দশক পর আবারও সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করছেন রণবীর কাপুর। অন্যদিকে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবির পর বানসালির সঙ্গে আবারও জুটি বাঁধলেন আলিয়া ভাট।

সূত্র : এনডিটিভি

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন