উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় নাম লেখালেন নরওয়েজিয়ান তারকা। যদিও লিগ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে ৪-২ গোলে হেরেছে তার দল ম্যানচেস্টার সিটি।
তবে ম্যাচের ফল পক্ষে না গেলেও ইউরোপে নিজের রেকর্ড বই নতুন করে লিখেই চলেছেন আর্লিং হালান্ড। পিএসজির বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘স্কোয়াওকা’র তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়ন্স লিগে ৬০ গোল পূর্ণ করতে হালান্ডের লেগেছে মাত্র ৬০ ম্যাচ। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির রেকর্ড। একই মাইলফলক ছুঁতে মেসির লেগেছিল ৮০ ম্যাচ।
ফরাসি দলটির বিপক্ষে করা প্রথম গোলটি তাকে পৌঁছে দেয় ৬০ গোলের ক্লাবে। আর দ্বিতীয় গোলটি করে তিনি সংখ্যাটিকে নিয়ে যান ৬১-তে।
বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক এই তারকার দুটি গোলই আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। এর আগে প্রথমার্ধেই ডেসায়ার ডুয়ে, উসমান দেম্বেলে ও ভিতিনিয়ার গোলে ৩-০ তে এগিয়ে গিয়েছিল পিএসজি। বিরতির পর সিটিজেনদের হয়ে ব্যবধান কমান হালান্ড।
পরে ম্যাগনেস আকলিউশ অতিথিদের হয়ে চতুর্থ গোল করে ৩ গোলের ব্যবধান ফিরিয়ে আনেন। এরপর হালান্ড স্বাগতিকদের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন।
এই ম্যাচে হালান্ডের অর্জনে যোগ হয়েছে আরেকটি বড় মাইলফলক। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির জার্সিতে এটি তার ৩৮তম গোল। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন ৩৬ গোল করা আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোকে। এখন চ্যাম্পিয়ন্স লিগে সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনিই।
এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে পিএসজি। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নেমে গেছে ম্যানচেস্টার সিটি।








মন্তব্য