হইচইয়ের নতুন সিরিজে রহস্যের জালে তৃণা সাহা, প্রকাশ্যে এলো পোস্টার

হইচইয়ের নতুন সিরিজে রহস্যের জালে তৃণা সাহা, প্রকাশ্যে এলো পোস্টার

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের আগামী সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। এর আগে ‘গভীর জলের মাছ’ সিরিজে চার বন্ধুর একজনের চরিত্রে তাকে দেখা গিয়েছিল এবং বর্তমানে তিনি স্টার জলসার ‘পরশুরাম’ ধারাবাহিকে অভিনয় করছেন। এর মাঝেই ওটিটি প্ল্যাটফর্মটি…

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের আগামী সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। এর আগে ‘গভীর জলের মাছ’ সিরিজে চার বন্ধুর একজনের চরিত্রে তাকে দেখা গিয়েছিল এবং বর্তমানে তিনি স্টার জলসার ‘পরশুরাম’ ধারাবাহিকে অভিনয় করছেন। এর মাঝেই ওটিটি প্ল্যাটফর্মটি তাদের নতুন কাজের ঘোষণা দিল।

হইচই কিছুদিন আগে টিভি সিরিজের আদলে নতুন পরিবেশনা নিয়ে হাজির হয়েছিল। এই ধারার প্রথম সংযোজন ছিল ‘শাখা প্রশাখা’, যার দ্বিতীয় পর্ব সম্প্রতি মুক্তি পেয়েছে।

এ ছাড়া সৌমিতৃষা কুন্ডু অভিনীত ‘আতঙ্ক’ সিরিজটি দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং এর দ্বিতীয় পর্বের জন্য সবাই অপেক্ষা করছেন। এসবের ধারাবাহিকতায় এবার তৃতীয় ধারাবাহিক সিরিজের নাম ঘোষণা করল হইচই। তৃণা সাহা অভিনীত এই নতুন সিরিজের নাম হতে চলেছে ‘শলাকা রহস্য’।

ইতিমধ্যেই ‘শলাকা রহস্য’র প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। পোস্টারে গৃহবধূর সাজে বসে থাকতে দেখা গেছে তৃণাকে। তার হাতে রয়েছে পদ্মফুল ও ছুঁচ-সুতো এবং চোখে-মুখে রয়েছে অজানা আতঙ্ক। অভিনেত্রীর পেছনে দুর্গা প্রতিমা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি একটি রাজবাড়ির বধূ চরিত্রে অভিনয় করছেন।

‘শলাকা রহস্য’ সিরিজটির ক্যাপশনে গল্পের কিছুটা আভাসও দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, একটা নতুন বউ, একটা অচেনা বাড়ি আর একের পর এক মৃত্যু। এই বাড়ির রহস্যের শেষ কোথায় এবং কেই বা বাঁচাবে তাকে। এই বিবরণ থেকেই পরিষ্কার হয়ে যায় যে এটি একটি রহস্য-রোমাঞ্চ ঘরানার সিরিজ হতে চলেছে। অদিতি রায় পরিচালিত এই সিরিজে তৃণা সাহা আবারও একটি দুর্দান্ত অভিনয় উপহার দেবেন বলে আশা করছেন দর্শকরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন