মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকে মন দিলেন সামিরা খান মাহি!

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকে মন দিলেন সামিরা খান মাহি!

প্রেমের সম্পর্কে নানা জটিলতা ও ঝামেলার কথা উল্লেখ করে রোবটের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রোবটের ভিডিও শেয়ার করে দেওয়া তার এই পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল ও আলোচনার…

প্রেমের সম্পর্কে নানা জটিলতা ও ঝামেলার কথা উল্লেখ করে রোবটের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রোবটের ভিডিও শেয়ার করে দেওয়া তার এই পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

ফেসবুক পোস্টে মাহি লিখেছেন, ‘মানুষের প্রেমে যখন এত ঝামেলা, তখন রোবটের দিকেই একটু মন দেওয়া যাক।’

সামিরা খান মাহির এই ছোট্ট ও রসাত্মক মন্তব্যটি মুহূর্তেই নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। তবে প্রেমের সম্পর্কের প্রসঙ্গ টেনে করা এ মন্তব্যটি তিনি নিছক মজার ছলে করেছেন, নাকি এর পেছনে অন্য কোনো ইঙ্গিত রয়েছে, তা তিনি স্পষ্ট করেননি। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সম্পর্কের কথাও পোস্টে উল্লেখ করেননি এই অভিনেত্রী।

এদিকে মাহির ওই পোস্টের কমেন্ট বক্সে শুরু হয়েছে ভক্তদের মজার সব প্রতিক্রিয়া। অভিনেত্রীর কথার সঙ্গে সুর মিলিয়ে একজন লিখেছেন, ‘রোবট ঠিক আছে, অন্তত চিট করবে না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘রোবট ঠিক আছে অন্তত বেইমানি করবে না।’ নেটিজেনদের এমন সব মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ মজার এক আবহ তৈরি হয়েছে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় থাকেন সামিরা খান মাহি। মাঝেমধ্যেই নিজের নানা অনুভূতি, ভাবনা ও কাজের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। ২০১৪ সালে একটি রিয়ালিটি শোর মাধ্যমে ক্যারিয়ার শুরু করা মাহি পরবর্তী সময় ‘তরুণ তুর্কী’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন। এরপর ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’ ও ‘এক পা দু’পা’-এর মতো অসংখ্য নাটক ও ওয়েব নাটকে অভিনয় করে ছোটপর্দায় নিজের পরিচিতি তৈরি করেছেন।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন