বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
রোববার (১১ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বাধীন প্রতিনিধিদল।
সাক্ষাৎকালে বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা এবং বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। এ সময় মারুবেনি করপোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।








মন্তব্য